জেলার সংবাদ

সাতক্ষীরা আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালানো আসামিকে পুলিশে দিল জনতা

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া মো. আজমাইন নামের এক মাদক মামলার আসামিকে শেষ পর্যন্ত জনতার সহায়তায় পুনরায় আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পর শহরের পলাশপোল বউবাজার এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা ও ছাত্রদল নেতা।

 

পালিয়ে যাওয়া আসামি মো. আজমাইন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশাশুনি থানা থেকে একটি মাদক মামলায় আজমাইনকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়। আদালত চত্বরে পৌঁছানোর পর পুলিশের হেফাজত থেকে কোনো এক ফাঁকে হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যায়।

 

এদিকে, সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান জানান, আসামি আজমাইন হাতকড়া পরা অবস্থায় পলাশপোল বউবাজার এলাকা দিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়দের নজরে আসে। পরে তিনি সাহসিকতার সাথে তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় তাকে পুনরায় কোর্ট পুলিশের হাতে তুলে দেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা আদালতের পরিদর্শক মো. মঈনুদ্দীন জানান, আশাশুনি থানা থেকে পাঠানো আসামি আদালত চত্বর থেকে পালিয়ে গেলেও জনতা ও পুলিশের তৎপরতায় দ্রুতই তাকে বউবাজার এলাকা থেকে পুনরায় আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

 

আরও পড়ুন