জেলার সংবাদ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল ব্যাহত

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সান্তাহার জংশন হয়ে রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণে সাময়িক ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা। বিশেষ করে দিনাজপুর, চিলাহাটি, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়ের রুটগুলোর ট্রেন চলাচল বর্তমানে স্থগিত রয়েছে।

 

তবে স্বস্তির খবর হলো, বগুড়া হয়ে লালমনিরহাট ও রংপুর রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে দুর্ঘটনাকবলিত লাগেজ ভ্যানটির সংযোগ ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর ট্রেনটিকে পুনরায় ঢাকার উদ্দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এছাড়া খুব শীঘ্রই উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এনে লাইনচ্যুত লাগেজ ভ্যানটি সরিয়ে নেওয়া হবে। এটি সম্পন্ন হওয়ার পর ওই রুটে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন