বাংলাদেশ, জাতীয়

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দুর্নীতির মামলা বাতিল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে আগস্ট ২০২২ ০৪:৩১:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক স্পিকার জমির উদ্দিনের দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ রায় দেয়।

আদালতের রায়ে সন্তুষ্ট বলে জানান সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। স্পিকারের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

২০১০ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও থানায় আলাদা পাঁচটি মামলা করে দুদক। এসব মামলায় অন্য তিন আসামি হলেন- বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও জাতীয় সংসদের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

 

মামলা বাতিলের আবেদন করলে ২০১৬ সালের ১৮ মে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি  খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন প্রধান বিচারপতি গঠিত একক বেঞ্চ মামলা বাতিলের আবেদন খারিজ করে।

আরও পড়ুন