বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মারা গেছেন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই জুলাই ২০২০ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সাহারা খাতুনের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

গত সোমবার (৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়। সাহারা খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়লে ২রা জুন তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ১৯শে জুন আইসিইউতে নেয়া হয়। ২২শে জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে গত ২৬শে জুন সাহারা খাতুনের হার্টবিট কমে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ১১টার দিকে ফের আইসিইউতে নেয়া হয়।
 

আরও পড়ুন