ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, আইন ও কানুন

সাভারে প্রশিক্ষিত জঙ্গি গ্রেপ্তার

সাভারে প্রশিক্ষিত জঙ্গি গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, আইন ও কানুন

সাভারে প্রশিক্ষিত জঙ্গি গ্রেপ্তার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ০৩:৪৯:২০ পূর্বাহ্ন

সাভারে র‌্যাবের অভিযানে হাফেজ মাহফুজুর রহমান নামে এক প্রশিক্ষিত জঙ্গিকে আটক করা হয়েছে। মাহফুজুর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায়, সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএফ টাওয়ারের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশকিছু জিহাদি বই, প্রশিক্ষণ নেয়ার সিডি, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাকে আটক করা হয়। হাফেজ মাহফুজুর রহমানের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। সে ২০০৪ সাল থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত। এখানে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মহিউদ্দিন ফারুকী।

আরও পড়ুন