বাংলাদেশ, জাতীয়, ঢালিউড

সাভার থানায় চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুন ২০২১ ১১:৩৭:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় তদন্তের স্বার্থে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  

দুপুর আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় উপস্থিত হন পরীমণি। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন উপস্থিত ছিলেন। তবে তদন্তের স্বার্থে পরীমণি একাই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর রুমে প্রবেশ করেন।

এদিকে পরীমণির সাভার মডেল থানার করা মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ ও অমি ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গত ২৩শে জুন নাসির উদ্দিন ও অমিকে সাভার মডেল থানায় রিমান্ডে নেয়া হয়।

গত ৯ই জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোটক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। পরে ১৪ই জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।  

আরও পড়ুন