বাংলাদেশ, জেলার সংবাদ

সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি ও সাধারণ সম্পাদক সামির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৭ই জুন ২০২৬ ০৬:৩১:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভার থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন এই কমিটি ঘোষণা করে।

 

আংশিক পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। আর সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

 

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

 

এদিকে, মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।

 

অন্যদিকে, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। সেইসঙ্গে দফতর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

 

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন