বাংলাদেশ, জাতীয়

সারাদেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিশেষ ক্ষমতায় থাকবেন।


মাঠে নামার আগে এই ম্যাজিস্ট্রেটদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের আগামী ৭ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। জেলা প্রশাসকরাই তাদের দায়িত্ব বণ্টন এবং এলাকা নির্ধারণ করবেন। এই ম্যাজিস্ট্রেটদের প্রধান দায়িত্ব হবে প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি মেনে চলা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট এলাকায় অপরাধ প্রতিরোধ ও শান্তি বজায় রাখা।

 

এছাড়া তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন