বাংলাদেশ, জাতীয়

সারা দেশে ইতোমধ্যেই সেনা সদস্য মোতায়েন করা হয়েছে: প্রেস সচিব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ইতোমধ্যেই ১ লাখ ৮ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে তিনি জানান, নির্বাচন মনিটরিংয়ের জন্য নির্ধারিত ৮০ শতাংশ সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে সারা দেশে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য মাঠে নামবেন বলে জানান প্রেস সচিব। এর পাশাপাশি র‍্যাব সদস্যদেরও নিয়োজিত করা হবে। তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১২০ জন বিদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন।  

 

নির্বাচনি পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, বর্তমান প্রস্তুতি ও পরিস্থিতিকে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন