জেলার সংবাদ

সার্বিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সার্বিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার অঙ্গিকার ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা এ বিষয়ে আলোচনা করে অধিক গুরুত্ব দেব। নির্বাচনকালে আমাদের প্রতিশ্রুতি ছিলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা সার্বিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য খাল নদী জলাশয় খননসহ সবকিছু করা হবে। এ অঞ্চলে ৫৭ টি নদী আছে এরমধ্যে ৫৪ টি ভারতের সঙ্গে আর ৩ টি মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এ অঞ্চল প্রতিনিয়ত মরুভূমিতে পরিণত হচ্ছে। এখন অঞ্চলটিকে কীভাবে মরুভূমি থেকে রক্ষা করা যায়, কীভাবে পানি সংরক্ষণ করতে পারি সে ব্যবস্থা করতে হবে। এ অঞ্চলে শুকনো মৌসুমে যেন চাষাবাদে পানি ব্যবহার করতে পারি, সেজন্য আমরা ইতোমধ্যে দুই দফায় সভা করেছি। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করব ও কৃষকের মুখে হাসি ফুটাব।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন