বিনোদন, ঢালিউড

সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

জানা যায়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে লাশ উত্তোলনের আদেশটি বাতিল চেয়ে একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পূর্বের দেওয়া লাশ উত্তোলনের আদেশটি বাতিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমের কাছে এই আইনি সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক। তার মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে আইনি লড়াই ও বিতর্ক চলে আসছে। এর আগে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলনের একটি আদেশ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং অন্যান্য আইনি দিক বিবেচনা করে বাদীপক্ষ এই আদেশ বাতিলের আবেদন করেন।

 

আদালতের এই নতুন আদেশের ফলে সালমান শাহর লাশ আর তোলা হচ্ছে না, যা মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে ভক্ত ও সাধারণ মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন