জাতীয়, রাজনীতি

সিঁড়ি থেকে পড়ে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০১৯ ০৪:০১:৪৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আদালতের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার।

আদালতের সিঁড়ি থেকে পড়ে গিয়ে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আহত হয়েছেন। বুধবার দুপুরে, হাইকোর্টের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হন জমির উদ্দিন সরকার।

পরে, জমির উদ্দিন সরকারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে, তাঁর আঘাত গুরুতর নয় বলে জানানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক।

ঢাকা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি কপালের ডান পাশে এবং ডান চোখের নিচে আঘাত পেয়েছেন। এরপর, তাকে ডাকা মেডিক্যালে আনা হলে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তেমন গুরুতর কিছু হয়নি।

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ থেকে ২০০২ এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন