রাজধানী

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: মঈনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া। তারা এই মামলার প্রধান আসামি যুবদল নেতা মঈন উদ্দিন মঈনের সহযোগী।

 

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামি পক্ষ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিকেডি হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত ১০ এপ্রিল সকালে তারা বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীকে হুমকি দেন। পরবর্তীতে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এবং ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে হুমকিসূচক স্লোগান দেওয়া হয়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন