রাজনীতি

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া নেওয়া হলো মির্জা আব্বাসকে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। অধিকতর উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।

 

মির্জা আব্বাস বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন