বাংলাদেশ, জেলার সংবাদ

সিরাজগঞ্জে আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছে আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানহানির পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জের আদালত থেকে জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি এই জামিনের আবেদন করেন।

শুনানি শেষে দুই আদালতের বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ প্রদান করেন। মুফতি আমির হামজার আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এবং একটি মামলার বাদী ও আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। 

 

ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে গত ২৭ এপ্রিল ওই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন তিনি।

 

অপরদিকে, আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে সদর আমলি আদালতে দ্বিতীয় মানহানির মামলাটি দায়ের করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামিম খান। রবিবার এই দুই মামলাতেই তিনি সংশ্লিষ্ট আদালত থেকে জামিন লাভ করলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন