জেলার সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২৬ ০৫:১০:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পিকআপ চালক রেজওয়ান হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। নিহত দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার জানান, ভোররাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

 

গুরুতর আহত পিকআপ চালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন