বাংলাদেশ

সিলেটের পেট্রোল পাম্পগুলোতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত সিলেটের সব পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম জানান, গত কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের অনেকেই ক্ষুব্ধ হয়ে পাম্পের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করছেন। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় নগরের চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটে।

 

তিনি অভিযোগ করে বলেন, গুদামে মজুদ থাকা সত্ত্বেও সিলেট অঞ্চলে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। মূলত সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা, পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ মোট পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে।

 

এদিকে পাম্প মালিকদের এই ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। জ্বালানি সংগ্রহ করতে এসে পাম্পে তেল না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন