বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেট নগরীর তেমুখি পয়েন্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দেড় ঘণ্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে আয়োজিত একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও এবং চারুগাঁও এলাকার কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনা থেকেই পরবর্তীতে গ্রামগুলোর বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ ও সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন