সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে সিলেটে বেড়াতে গিয়েছিলেন নুসরাত। সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সিলেটগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও তিন যাত্রীকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামাবিল হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে।
ডিবিসি/পিআরএএন