বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে ১ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সিটি গোল্ড, ফেস পাউডার, মাছের রেণুপোনাসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী। তবে বিজিবির অভিযান চলাকালে চোরাকারবারি চক্রের হোতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা এসব চোরাই পণ্য পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে তোলা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন