বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেট থেকে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ফের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে হামলা চালিয়ে দুজনকে আহত ও গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। এ সময় ব্যাপক বৃষ্টি হচ্ছিল।

 

গাড়িবহর সিলেট শহরে ফেরার পথে নাসীরুদ্দীন পাটোয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, 'আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন; দু'জনেরই হাত থেকে রক্তপাত হয়।' স্ট্যাটাসের সাথে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়। যাতে দেখা যায়, মাইক্রোবাসের গ্লাস ভাঙা ও ভেতরে একজনের হাত থেকে রক্ত বের হচ্ছে।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এরকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদে জৈন্তাপুর ছেড়ে গেছেন। রাস্তায়ও তাদের সাথে পুলিশ রয়েছে। এছাড়া তুমুল বৃষ্টি হচ্ছে। রাস্তায় কোনো মানুষজনও নেই। ফলে হামলার অভিযোগ সঠিক নয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন