জেলার সংবাদ

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। চিকিৎসকদের তথ্যমতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ এই দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন