জেলার সংবাদ

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই স্থান ও সময়ে বিএনপির দুই গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে চট্টগ্রাম-৪ আসনের বেসরকারিভাবে নির্বাচিত এমপি ও বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।


এদিকে সংঘর্ষের পর সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন