উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (তারিখ) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
সফরের অংশ হিসেবে তারা দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্টে যান। সেখানে সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও সবুজ প্রকৃতি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে তারা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
সফরসূচি অনুযায়ী, এরপর মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে।