রাজনীতি, জেলার সংবাদ

সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ভাবাচ্ছে মেহেরপুরের প্রার্থীদের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনি প্রচারণায় মেহেরপুরের ভোটের মাঠ সরগরম থাকলেও সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা।

তাদের আশঙ্কা, সীমান্ত সংলগ্ন এই জেলাটির বিভিন্ন রুট দিয়ে আসা আগ্নেয়াস্ত্র ভোটের মাঠে ব্যবহৃত হতে পারে, যা নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলবে।

 

মেহেরপুর-১ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ অরুণ ও জামায়াত সমর্থিত প্রার্থী তাজ উদ্দীন খাঁনসহ অন্যান্য প্রার্থীরা জানিয়েছেন, অস্ত্র উদ্ধার করা না গেলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, ২০২৫ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর সীমান্ত সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন