আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে কয়েক মাসের সংঘাতের অবসান এবং ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাকে চূড়ান্ত রূপ দিতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনা পূর্বের সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত বিষয়গুলোকে কেন্দ্র করে একটি স্থায়ী ও বিস্তৃত চুক্তির পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যে বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। পাশাপাশি, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি, অর্জিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে একটি পৃথক ফলো-আপ দলও কাজ করছে।

 

কাতার জানিয়েছে, এসব উদ্যোগ একটি বিস্তৃত ও টেকসই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সদিচ্ছারই প্রতিফলন। আলোচনা সফল করতে এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখতে পাকিস্তানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাতার কাজ চালিয়ে যাবে। সংঘাত মোকাবিলা এবং বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছে দেশটি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন