বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

সুনামগঞ্জে জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে জানুয়ারী ২০২৬ ০৭:৪৯:০৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুনামগঞ্জ ও নাটোরে নির্বাচনী প্রচারণার সময় পৃথক হামলায় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় প্রচার চলাকালে এই ঘটনা ঘটে। প্রার্থীর অভিযোগ, বিএনপি সমর্থকরা তার গাড়িতে ভাঙচুর চালায়, যাতে তার দুই সমর্থক আহত হন। তবে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ও তার কর্মীরা। দাউদার মাহমুদের দাবি, বিএনপি সমর্থকদের হামলায় তার তিনজন কর্মী আহত হয়েছেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন