জাতীয়, জেলার সংবাদ

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল চারটার দিকে খলা থেকে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার (১৫) নলুয়ারপাড় গ্রামের জহির উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনের খলায় শুকাতে দেওয়া ধান গোছাতে যায় আঁখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন