বাংলাদেশ, জেলার সংবাদ

সুনামগঞ্জ-৩ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৪ জনই প্রবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে এবারের নির্বাচনি লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন প্রবাসীরা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে চারজনই সরাসরি প্রবাস থেকে এসে নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে বিএনপি প্রার্থী

মোহাম্মদ কয়ছর আহমেদ, এবি পার্টির সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শাহীনুর পাশা চৌধুরী প্রত্যেকেই দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ফলে এই আসনের নির্বাচনি প্রচারণায় ও অর্থায়নে প্রবাসীদের একটি বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

 

স্থানীয়দের মতে, প্রবাসীরা শুধু ভোটের সময় নয়, সারা বছরই এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন, তাই সাধারণ ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অন্যরকম। প্রবাসীদের সরাসরি অংশগ্রহণ এবং তাদের আত্মীয়-স্বজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনি উৎসব এখন দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও উত্তাপ ছড়াচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন