জেলার সংবাদ

সুন্দরবনের বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান অস্ত্রসহ আটক

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় মেজ জাহাঙ্গীরের অবস্থানের খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা আজ মঙ্গলবার মধ্যরাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।

 

আটককৃত জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইলের নড়াগাতী এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, তিনি দীর্ঘদিন ধরে বনদস্যু বাহিনী প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিলেন। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন