জেলার সংবাদ

সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণের অভিযোগ

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্দরবনে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু 'বড় জাহাঙ্গীর' বাহিনীর বিরুদ্ধে।

আজ রবিবার (২৩ আগস্ট) বন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শনিবার (২২ আগস্ট) সাগরে মাছ ধরতে থাকা কয়েকটি ফিশিংবোট নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। রাতে সেখানে একদল সশস্ত্র দস্যুবাহিনী হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে।


জানা যায়, মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলার ও তিন জেলে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট ৫ জনকে তুলে নিয়ে যায় বনদস্যুরা।


অপহৃত জেলেরা হলেন-শরণখোলার দক্ষিণ রাজাপুর এলাকার জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন