জেলার সংবাদ

সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাবের অভিযানের ধারাবাহিকতায় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছে। গতকাল ৩১ আগস্ট র‍্যাব-৬-এর কাছে তারা আত্মসমর্পণ করে।

র‍্যাব জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছে। সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে দস্যুদের একটি অংশ অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছে। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে সুন্দরবন পুনরায় উন্মুক্ত হওয়ার ঠিক আগে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ বনজীবী ও পর্যটকদের নিরাপত্তা এবং সুন্দরবনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে র‍্যাব। আত্মসমর্পণকারীদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মোংলা, শরণখোলা ও সংশ্লিষ্ট বিভিন্ন থানায় সোপর্দ করা হয়েছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন