বিবিধ

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোববার (১ ফেব্রুয়ারি) সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭৯ সালে এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়।

সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেন। প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে শিশু কিশোররা কোরআন তেলোয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

 

সুরভীর বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। যাদের মধ্যে কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, প্রফেসর ও অন্যান্য কর্মে বা সমাজে প্রতিষ্ঠিত।

 

সৈয়দা ইকবাল মান্দ বানু আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশু কিশোরদের অনুপ্রেরণা দেনে এবং আরো কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠত হওয়ার উপদেশ দেন। অনুষ্ঠানে দুইজন ছাত্র ছাত্রীকে সর্বোচ্চ স্বীকৃতি স্বরুপ সব বিষয়ে দক্ষতা ও পারদর্শীসহ অতুলনীয় যোগ্যতার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, জায়মা রহমান ও স্কুলের শিক্ষক, শিক্ষকা ও কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন