বিনোদন, বলিউড

সুশান্তের স্মরণে ৫৫০ পরিবারকে খাওয়াবেন ভূমি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে জুন ২০২০ ০৯:৩০:০৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুশান্তের স্মরণে ৫৫০ পরিবারকে একবেলা খাওয়াবেন সহকর্মী ভূমি পেড়নেকার।

৩০ বছর বয়সী ভূমি পেড়নেকার সুশান্তের সম্মানে তার এনজিও 'এক সাথ ফাউন্ডেশন' এর উদ্যোগে এই ভোজের আয়োজন করবেন। ৫৫০ পরিবারের খাওয়ার ব্যবস্থা করা হবে সেখানে। ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের ছবি সংবলিত একটি পোস্ট দিয়ে এক কথা জানিয়েছেন ভূমি।

প্রসঙ্গত, গত ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্লাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। ৩৪ বছর বয়সী এ অভিনেতা অত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও তার মৃত্যুকে ঘিরে ভারত জুড়ে তৈরি হয়েছে অসন্তোষ। সুশান্ত ভক্তরা তার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তারা এ এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলছে।

ছোট পর্দায় 'পবিত্র রিস্তা' সিরিয়াল করে জনপ্রিয় এ অভিনেতা ২০১৩ সালে 'কাই পো চে' ছবির মধ্যদিয়ে রূপালী পর্দায় পা রাখেন। তবে ভারতের ক্রিকেটের জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্রর সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি' সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তার সর্ব শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পচ্ছে আগামী মাসে। 

আরও পড়ুন