দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
দুপুরে বরগুনায় নৌবাহিনীর কন্টিনজেন্টে নৌসেনাদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে নৌবাহিনী প্রধান এ কথা বলেন। এ সময় তিনি নৌবাহিনীর সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নৌবাহিনীর যে প্রস্তুতি রয়েছে, তাতে তারা নির্বাচনে অত্যন্ত সুচারুভাবে নিজেদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
ডিবিসি/এমইউএ