বাংলাদেশ, জাতীয়, রাজধানী

সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন আলোচিত ক্যাপ্টেন আশিক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই আগস্ট ২০২৪ ০৭:৪১:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়া আলোচিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন।

আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাকে সেনাগৌরব পদক (এসজিপি) সম্মাননা দেয়া হয়।

 

এসময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ‎ওয়াকার-উজ-জামান। তার সাথে করমর্দন করে তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন সেনা প্রধান।

 

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক নারীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দেন। একই সঙ্গে তিনি পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন