সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে, একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে বলতে পারি, জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না।
তারেক রহমান আরো বলেন, সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক থাকতে হবে।
ডিবিসি/আরএসএল