বাংলাদেশ, রাজধানী

সেবা দিতে ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’ সেবা

কেরানীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো, প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন সেবা। এর মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন। রবিবার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া উঠে আসে। তাই সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 ফরিদা খানম আরও বলেন, ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে তুলে ধরতে হবে। এছাড়া ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবেন।  

 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দেন ফরিদা খানম। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন