রিমার্কের মর্ডান ট্রেড উইংয়ের বাৎসরিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি এমিউজমেন্ট পার্কে দিনব্যাপী ওই সেলস কনফারেন্সে ২০২৫ সালের সেরা বিক্রয় প্রতিনিধি ও বিউটি এডভাইজরদের পুরস্কৃত করা হয়। ২০২৫ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করায় কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন বছরের আরো বড় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে বার্তা দেন রিমার্কের চেয়ারম্যান এসএম আশরাফুল আলম।
অনুষ্ঠানে কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম। তিনি আগামী সময়ে রিমার্কের গুণমান সম্পন্ন পণ্যের প্রচারে বিক্রয় প্রতিনিধিদের আরো কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে আরো বড় পুরস্কার ঘোষণা করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালে টপ পারফরমেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন কোনাপাড়ার সানজিতা ঢালি, শনির আখড়ার ইতি আক্তার ও বর্ষা আক্তার এবং বরিশালের সুমা আক্তারকে ক্রেস্ট সম্মাননা ও পুরস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন রিমার্কের মর্ডান ট্রেড উইংয়ের হেড অব সেলস হেলাল উদ্দীন, চীফ বিজনেস অফিসার মারুফুর রহমান, রাশেদুল ইসলাম, শাহারা আলম, আদনান আবীর, মর্ডান ট্রেড উইংয়ের কী একাউন্টস ম্যানেজার সাইফুল ইসলাম, ইয়ামিন সিকদার, রাজিবুল আলম বাবু, আখলাক হোসাইন, আমানুল্লাহ আমানসহ সকল এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার টিম এবং সেলস অপারেশন টীম এর সদস্যরা।
রিমার্ক এইচবি লিমিটেড দেশের কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি যা রিমার্ক এলএলসি ইউএস এর এফিলিয়েটেড। রিমার্ক দেশে বিশ্বমানের স্কিনকেয়ার, প্রসাধনী, হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপননকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। লিলি, নিওর, সিওডিল, অরিক্স, টাইলক্স, একনল, সানবিট, হারল্যানসহ বেশ কিছু ব্র্যান্ডের মালিকানা রয়েছে রিমার্কের।
ডিবিসি/এএমটি