বাংলাদেশ, জাতীয়

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করল ইসলামিক ফাউন্ডেশন

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই মার্চ ২০২২ ০৭:৫৮:০৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৩রা এপ্রিলকে রমজান মাস শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি গত শনিবার প্রকাশ করেছে।

পবিত্র রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন।

যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৩ বা ৪ এপ্রিল।

এজন্য সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

 

গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.islamicfoundation.gov.bd প্রকাশ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ৩রা এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন