আন্তর্জাতিক, আরব

সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ১১ই মার্চ ২০২৪ ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রমজান শুরু সোমবার (১১ মার্চ) থেকে।

রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। চাঁদ ওঠার তথ্য প্রথম জানানো হয় ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেইজে।

 

সুদাইর নামক একটি অঞ্চলে চাঁদ দেখার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।

 

 

ছবিঃ ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেইজে পবিত্র রমজান মাস নিয়ে স্ট্যাটাস

 

সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণ পরেই চাঁদের দেখা মেলে।

 

এরপর পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি। এই তথ্য দেওয়ার কয়েক মিনিট পরই জানানো হয়, ১৪২৫ হিজরি বর্ষের রমজানের চাঁদ দেখা গেছে কাল সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন