বাংলাদেশ, জেলার সংবাদ

সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৪:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর কুয়াকাটায় ৫ ফুট দৈর্ঘ্য’র একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। 

কুয়াকাটা ট্যুর গাইড ইব্রাহিম খলিফা জানান, দুপুরের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে আসে। ৫ ফুটের এই বাচ্চা ডলফিনটির মাথার আঘাতটি জেলেদের জালে আটকানোর ক্ষত মনে হয়েছে। আজকের ভেসে আসা ডলফিনটি চলতি বছরে প্রথম, তবে ’২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, 'এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। এ জাতীয় ডলফিনগুলো নিয়ে আমাদের যে কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, সমুদ্র ভেসে থাকা ছেঁড়া ফাটা জাল, প্লাস্টিক এবং সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে ওদের মৃত্যু হচ্ছে। তবে আগের থেকে কিছুটা কমছে মৃত্যুর পরিমাণ।' 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। এটি চলতি বছর প্রথম, তবে ২২ সালে মোট ১৯টিসহ গত কয়েক বছরে যতগুলো ডলফিন, কচ্ছপ, তিমি মৃত্যু ভেসে এসেছে; এগুলোকে আমরা বনবিভাগের সহযোগিতায় মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি। 

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা টিম পাঠিয়ে নিরাপদ স্থানে মাটি দেয়ার ব্যবস্থা করছি।

আরও পড়ুন