বাংলাদেশ, জেলার সংবাদ

সোনারগাঁয়ে আবাসিক কোয়ার্টার থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে নভেম্বর ২০২৫ ০৪:০৮:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে (২৮) আটক করা হয়েছে।

বুধবার (২৬শে নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার একটি আবাসিক কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া আক্তার জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিল র‍্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত। চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে তিনি কামারগাঁও এলাকার ওই আবাসিক কোয়ার্টারে বসবাস করতেন। বুধবার সকালে ঘরের ভেতর রিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা আদিলকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুরো ঘটনা তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন