আন্তর্জাতিক

সোমালিয়ায় জাহাজ ছিনতাই করল জলদস্যুরা, বন্দি ৬ ভারতীয় ক্রু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে 'এম/ভি লুতুফ' নামের একটি কার্গো জাহাজ ছিনতাই হয়েছে। ওই জাহাজে ৬ জন ভারতীয়সহ মোট ১০ জন ক্রু বন্দী আছেন। জাহাজটিতে তুরস্কের সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ছিল, যা মোগাদিসুতে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

গত সোমবার ৮ জন জলদস্যু জাহাজটি ছিনতাই করে। এরপর তুরস্ক ওই এলাকায় ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি শুরু করে। মঙ্গলবার ছিনতাই হওয়া জাহাজে রসদ সরবরাহ করে তীরে ফেরার সময় একটি ছোট নৌকায় অজ্ঞাত বিমান হামলায় চারজন নিহত হন। তবে হামলাটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ছিনতাই হওয়া জাহাজ, বন্দী ক্রু এবং ভেতরের অস্ত্রের অবস্থা সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।


সূত্র: ফার্স্টপোস্ট


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন