আন্তর্জাতিক

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের আগমনী বার্তায় সিক্ত হলো ইসলামি বিশ্ব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই চাঁদ দেখার খবর নিশ্চিত করে আজ থেকেই রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে।

 সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কাল বুধবার দেশটিতে প্রথম রোজা পালিত হবে।

 

পবিত্র দুই মসজিদের তথ্য বিষয়ক পোর্টাল ‘হারামাইন’-এর পক্ষ থেকেও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা এক বার্তায় জানিয়েছে যে, সৌদি আরবের আকাশে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে এবং এর ফলে আজ মঙ্গলবার রাত থেকেই রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একইসাথে তারা বিশ্বের সকল মুসলিম উম্মাহর সিয়াম, কিয়াম ও সকল প্রকার ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছে। বার্তায় আরও বলা হয়েছে, আল্লাহ তায়ালা যেন এই বরকতময় মাসের প্রতিটি মুহূর্তকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তৌফিক দান করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন