বাংলাদেশ

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় বাচ্চু মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাসিন্দা এবং সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

গত রবিবার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে কাজ করছিলেন বাচ্চু মিয়া। এ সময় সেখানে একটি মিসাইল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের সুখে রাখার আশায় এবং আর্থিক সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। প্রবাসে কর্মস্থলে তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন