আন্তর্জাতিক

সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই সেপ্টেম্বর ২০২৫ ০৫:২২:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে নারী ক্রীড়ার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। অল উইমেন্স স্পোর্টস নেটওয়ার্ক দেশটির ফুটবল ফেডারেশন এবং জাতীয় সম্প্রচারকারী সংস্থা সৌদি স্পোর্টস কোম্পানির সাথে যৌথভাবে আজ শুক্রবার থেকে নারীদের জন্য একটি ২৪ ঘণ্টার স্পোর্টস চ্যানেল চালু করছে।

অস্কার বিজয়ী অভিনেত্রী ও কমেডিয়ান হুপি গোল্ডবার্গের সহ-প্রতিষ্ঠিত, গত বছরের শেষের দিকে যাত্রা শুরু করে। এটি বিশ্বব্যাপী শুধুমাত্র নারী ক্রীড়া সম্প্রচারের জন্য প্রতিষ্ঠিত প্রথম কোনো বিশেষায়িত মিডিয়া চ্যানেল।

 

এডব্লিউএসএন-এর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, 'এসএসজি এডব্লিউএসএন' নামের এই চ্যানেলটি শুক্রবার থেকে সৌদি আরবে এমবিসি শাহিদ স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকরা দেখতে পারবেন। এই অংশীদারিত্বের মাধ্যমে সৌদি আরবের নারী ক্রীড়াবিদ এবং খেলাধুলার খবর বিশ্বব্যাপী দর্শকদের কাছে আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

 

সৌদি আরবে সামাজিক সংস্কার এবং নারীর ক্ষমতায়নের চলমান প্রক্রিয়ার মধ্যে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দেশটির নারীরা খেলাধুলায় অংশগ্রহণ ও নিজেদের প্রতিভা প্রদর্শনে আরও বেশি উৎসাহিত হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন