আন্তর্জাতিক

সৌদি আরবের তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এডেন উপসাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই হামলার কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘ডেইজি’ নামের ওই তেলবাহী জাহাজটিকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়। আঘাত হানার পর জাহাজটি বাধ্য হয়ে দিক পরিবর্তন করে ফিরে যেতে শুরু করে।

 

হুথি মুখপাত্র আরও জানান, সৌদি শত্রুদের ওপর সমুদ্রপথে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

 

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

লোহিত সাগর ও আদেন উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা সামুদ্রিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের এই রুটটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন