সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। কয়েক বছরের বিরতির পর গত সপ্তাহে পুনরায় গোলাগুলির ঘটনার জেরে এমন ঘেষণা দিয়েছে গোষ্ঠীটি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবরোধের কথা জানান। তিনি বলেন, ‘চোখের বদলে চোখ- এই নীতির ওপর ভিত্তি করে আমরা অপরাধী সৌদি শত্রুদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করছি। এই বিবৃতি প্রকাশের পরপরই এটি কার্যকর হবে।’
ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত সম্প্রতি কিছুটা স্তিমিত ছিল। তবে গত সপ্তাহে কয়েক বছর পর প্রথমবারের মতো উভয় পক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটে।
এই উত্তেজনার পরপরই হুতিদের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপের ঘোষণা এল, যা লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলে নতুন করে সামরিক ও বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।
ডিবিসি/এসএস