বাংলাদেশ, জেলার সংবাদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে বুধবার থেকে রোজা শুরু

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা পালিত হবে।

এই উপলক্ষে সংশ্লিষ্ট গ্রামগুলোর মুসল্লিরা ইতোমধ্যে তারাবির নামাজসহ রমজানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা মুফতি মোহাম্মদ আরিফ চৌধুরী।


মূলত বিশ্বের যেকোনো স্থানে প্রথম চাঁদ দেখার ভিত্তিতেই এই গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘকাল ধরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আসছেন। স্থানীয়রা জানান, হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী ১৯২৮ সালে এই প্রথার প্রবর্তন করেন। সেই থেকে তাঁর অনুসারীরা পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন। অনুসারীদের অনেকের মতে, বংশপরম্পরায় পীরের নির্দেশ ও আদর্শ অনুসরণ করেই তারা এই নিয়ম মেনে চলছেন।


সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। মতলব উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানীসহ আরও কয়েকটি গ্রাম।


উল্লেখ্য, এই মতবাদের প্রবক্তা মাওলানা ইসহাক চৌধুরীর মৃত্যুর পর থেকে তাঁর ছয় ছেলে এই প্রথা ও মতাদর্শের প্রচার ও ধারা অব্যাহত রেখেছেন।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন